প্রতিষ্ঠা: ২৯ মার্চ ২০২১ (১৬ শাবান ১৪৪২ হিজরী)

تُحفة للإنسانية

অসহায়ের পাশে — মানবতার উপহার "তোহফা"

তোহফা আছে অসহায়ের আর্তনাদে, দুখীর বেদনায়, মার্জিত জাতি গঠনে, সুশিক্ষার অনুপ্রেরণায়।

২০+
শাখা
২০২১
প্রতিষ্ঠাকাল
৫
মূল কার্যক্রম
নিচে স্ক্রল করুন

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি
"كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ"

তোমরাই শ্রেষ্ঠ জাতি যার সৃষ্টি কেবল মানুষের উপকারের তরে — তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ কর।

— আল কুরআন, সূরা আল ইমরান: ১১০
সান্ত্বনা নয়, আমরা শান্তি চাই 🕊️

বিবেক জাগ্রতকারী একটি মানবিক আন্দোলন

"তোহফা" শব্দের অর্থ উপহার। আমরা বিশ্বাস করি মানুষের প্রতিটি সহমর্মিতার কাজই একটি উপহার। আমরা একটি ধর্মীয়, মানবিক, ও অরাজনৈতিক সংগঠন, যার কেন্দ্র চট্টগ্রামের চান্দগাঁওয়ে এবং সারাদেশে ২০ টিরও বেশি শাখায় পরিচালিত।

◆ আমাদের মূলনীতি ◆
  • নবীজির আদর্শ অনুসরণে সমস্ত কার্যক্রম মহানবী মুহাম্মদ ﷺ-এর আদর্শ অনুযায়ী পরিচালিত।
  • সম্মানের সাথে সেবা
  • সবার জন্য সেবা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ তোহফা।
  • নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদ শোরগোল বা ভাঙচুর নয় — নীরবে ন্যায্য কাজ সম্পাদনই তোহফার প্রতিবাদী আওয়াজ।

মানুষের পাঁচটি মৌলিক চাহিদায় তোহফার সেবা

অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা — এই পাঁচটি মৌলিক চাহিদাকে কেন্দ্র করেই তোহফার সকল মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

০১

খাদ্য

অন্নের নিশ্চয়তায় তোহফা

Sahri
◆ ইফতার (রমজান মাসব্যাপি)
◆ পবিত্র আশুরা উপলক্ষে ইফতার সামগ্রী বিতর
◆ হাসপাতালে রোগীর এটেন্ডেন্টদের খাবার (মিড নাইট/সকাল)
◆ শিশুখাদ্য
◆ বিশুদ্ধ পানি ও পানি ফিল্টার/পিউরিফায়ার ট্যাবলেট
◆ রাস্তায় পথচারী/শ্রমজীবী/মুসাফিরদের মাঝে শরবত বিতরন
◆ ট্রাফিক পুলিশের খাদ্য উপহার সম্মাননা
◆ জ্বালানি (গ্যাস সিলিন্ডার/চুলা/কাঠ-সহায়তা)
০২

বস্ত্র

পোশাকে মর্যাদা রক্ষায়

Clothing
◆ শীতবস্ত্র বিতরন
◆ বন্যার্তদের মাঝে বস্ত্র বিতরন
◆ নতুন পোশাক ও ঈদ সামগ্রী (ঈদ/উৎসব কেন্দ্রিক)
◆ শিশুদের পোশাক
◆ প্রতিবন্ধী/বৃদ্ধদের উপযোগী পোশাক
০৩

দ্রব্য

সাশ্রয়ী বাজার সংস্থান

Goods
◆ বিনামূল্যের বাজার
◆ স্বল্পমূল্যের বাজার
◆ সাধ্যের বাজার
০৪

বাসস্থান

মাথার উপর নির্ভরযোগ্য ছাদ

Housing
◆ গৃহহীন মানুষের জন্য বাড়ি নির্মান
◆ বন্যার্ত মানুষের জন্য বাড়ি নির্মান
০৫

শিক্ষা

আলোকিত জাতি গঠনে সুশিক্ষা

Education
◆ প্রাতিষ্ঠানিক
◆ পথশিশু
◆ বার্ধক্যজনিত
◆ প্রতিবন্ধী
◆ কারিগরী
◆ IT / তথ্যপ্রযুক্তি
◆ ইসলামিক শিক্ষা ও প্রতিষ্ঠান তৈরী
◆ (বেকারত্ব চিকিৎসায়) মোটর বাইক উপহার
◆ বেকারত্ব দূরীকরণে দোকান উপহার
০৬

চিকিৎসা

অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা

Medical
◆ ডায়লাইসিস
◆ ক্যান্সার
◆ রক্তদান
◆ গর্ভবতী মা বোনদের চিকিৎসা সেবা
◆ এতিম অসহায় পথ শিশুদের চিকিৎসা
◆ খতনা সেবা
◆ কোভিড কালীন সেবা প্রদান
◆ টাইফয়েড রোগীর সেবা
◆ প্লাজমা
◆ ইমারজেন্সি
◆ ড্রেসিং
০৭

ধর্মীয়

ইসলামী মূল্যবোধ ও আদর্শ

Religious
◆ কুরআন শিক্ষা
◆ নামাজ শিক্ষা
◆ ইসলামিক গজল
◆ আচরনবিধি
◆ গোসল, কাফন ও দাফন সেবা
◆ কবরস্থান সংস্কার
◆ করযে হাসানা সেবা
০৮

উদ্ধার

দুর্যোগের মুহুর্তে জরুরি উদ্ধার

Rescue
◆ বন্যার্ত
◆ অগ্নিকান্ড
◆ ভূমিধস
◆ যানবাহনজনিত দূর্ঘটনা
◆ ফিলিস্তিনে নির্যাতিত মানুষের অর্থ প্রদান
০৯

সামাজিক সেবা

উন্নত সমাজ বিনির্মাণে তোহফা

Civic Services
◆ পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা
◆ রাস্তা মেরামত
◆ ড্রাইভিং সেন্টার

তোহফা কীভাবে কাজ করে

প্রতিটি সহায়তা একটি আমানত। আপনার সহযোগিতা কীভাবে কারো জীবন বদলে দেয় — জানুন।

১

সদস্যরা অবদান রাখেন

তোহফা পরিচালিত হয় সদস্য ও শুভানুধ্যায়ীদের মাসিক বা এককালীন স্বেচ্ছাপ্রণোদিত অবদানে — যাকাত থেকে নয়।

২

প্রয়োজন চিহ্নিত করা

২০টিরও বেশি শাখার নেটওয়ার্কের মাধ্যমে সত্যিকারের অসহায়দের চিহ্নিত করা হয়।

৩

সম্মানের সাথে সাহায্য

সাহায্য দেওয়া হয় তোহফা — উপহার — হিসেবে। গ্রহীতার মর্যাদা সর্বদা বজায় রাখা হয়।

৪

সমাজ সমৃদ্ধ হয়

প্রতিটি দানের কাজ সমাজকে শক্তিশালী করে, বিবেক জাগ্রত করে এবং তোহফার মিশনকে বহুগুণে প্রসারিত করে।

তোহফার পেছনের মানুষেরা

Mufti Syed Mohammad Shamsuddoha Bari
পৃষ্ঠপোষক

মুফতি সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা বারী

প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক — সাজ্জাদা নশীন

দরবারে বারীয়া শরীফ, চান্দগাঁও, চট্টগ্রামের সাজ্জাদা নশীন। ইসলামকে বই ও মঞ্চে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রমী একজন মহান আলেম।

  • কামিল — তাফসীর
  • কামিল — হাদিস
  • কামিল — ফিকহ (ILLB)
  • কামিল — আদব
Syed Mohammad Mokarram Bari

সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

প্রধান উপদেষ্টা

তোহফার কার্যক্রমে জ্ঞান ও আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদানে সদা সক্রিয় একজন অভিজ্ঞ নেতা।

Syed Muhammad Saiful Islam Bari

সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী

তোহফার রূপকার ও প্রতিষ্ঠাতা

যিনি তোহফার স্বপ্ন দেখেছেন, গড়েছেন এবং এটিকে একটি শক্তিশালী মানবিক আন্দোলনে পরিণত করেছেন।

Syed Ershadul Islam Bari

সৈয়দ এরশাদুল ইসলাম বারী

প্রধান উপদেষ্টা

তোহফার কার্যক্রমে জ্ঞান ও আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রদানে সদা সক্রিয় একজন অভিজ্ঞ নেতা।

সারা বাংলাদেশে তোহফা

খাগড়াছড়ির পাহাড় থেকে আনোয়ারার উপকূল পর্যন্ত, তোহফার শাখা প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে — ভালো মানুষকে অসহায়ের সাথে যুক্ত করছে।

— তোহফা ফর ম্যানকাইন্ড
পশ্চিম মোহরা, চট্টগ্রাম
বাকলিয়া, চট্টগ্রাম
বোয়ালখালি, চট্টগ্রাম
কুমিল্লা সদর, কুমিল্লা
আনোয়ারা, চট্টগ্রাম
পটিয়া, চট্টগ্রাম
কর্ণফুলী, চট্টগ্রাম
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
পাহাড়তলী, চট্টগ্রাম
চররাঙ্গামাটিয়া, চট্টগ্রাম
চকরিয়া, কক্সবাজার
খাগড়াছড়ি, চট্টগ্রাম
ফটিকছড়ি, চট্টগ্রাম
মুহাম্মদপুর, ঢাকা
সাভার, ঢাকা
কাঁচপুর, ঢাকা
বাহুবল, সিলেট
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
শশীদল, কুমিল্লা
বোর্ড স্কুল, চট্টগ্রাম
নতুন শাখা নিয়মিত চালু হচ্ছে

ইউটিউবে তোহফার সর্বশেষ ভিডিও

তোহফার কার্যক্রম, সেবা ও মানবিক আন্দোলনের সর্বশেষ ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে।

আমাদের চ্যানেল দেখুন